ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ কালীগঞ্জে স্ত্রী-শি’শু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃ/ত্যু/দ/ণ্ড কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, গুরুতর আহত মেয়ে বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ নেতাকর্মী গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু শ্বশুরের মৃত্যুর খবরে অসুস্থ, এক দিন পর মারা গেলেন পুত্রবধূ নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ২০২৩ সালে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান তিনি। সেখানে ফুফাতো ভাইয়ের দোকানে চাকরি করতেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রুবেল। দেশে তার স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা রয়েছেন। রুবেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়েছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিবেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে সার্বিক সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

আপডেট সময় : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬