ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, শিক্ষকসহ নিহত ২ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কালিগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাটখিল-সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৭ নভেম্বরের চেতনা হোক গণতন্ত্র, জাতীয় ঐক্য ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়: নোবিপ্রবি উপাচার্য সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোবিপ্রবিতে অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত অজ্ঞাত পিকআপের সাথে মোটরসাইকেল দূর্ঘনায় আহত বাহার উদ্দিন আক্কেলপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার

নোবিপ্রবিতে অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও আইকিউএসির যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে ‘এনএসটিইউ অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিস, ক্যারিয়ার গাইডেন্স এন্ড নেটওয়ার্কিং’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা আনন্দিত যে নোবিপ্রবির বেশ কিছু কৃতি এলামনাস আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অত্যন্ত আশাব্যাঞ্জক বিষয় হলো আমাদের প্রাক্তন কৃতি শিক্ষার্থীবৃন্দ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করছেন। অতীতে সীমিত সম্পদ এবং সুযোগ-সুবিধা নিয়ে আমাদের এলামনাসরা যদি এভাবে এগিয়ে যেতে পারেন তবে বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আরও বেশি কিছু আশা করতে পারি। এ ধরনের আয়োজন পুরাতনদের সঙ্গে নতুনদের একটি মেলবন্ধন গড়ে তুলবে বলে আমার বিশ্বাস। উপাচার্য আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। এখানে শিক্ষা ও গবেষণার উন্নয়নে যা যা করা প্রয়োজন, আমরা তা করবো। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছেন। সরকারের সহযাত্রী হিসেবে শিক্ষার মানোন্নয়নে আমাদেরও কাজ করতে হবে। এ সময় নোবিপ্রবির আসন্ন ৩য় সমাবর্তনে অ্যালামনাইবৃন্দের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ, মেধাবৃত্তি চালু ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে কৃতি অ্যালামনাইবৃন্দের সহযোগিতা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সহিদ সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন ও নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে ছিলেন নোবিপ্রবির অ্যালামনাই ও বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ বিন ফারিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সির ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান ও মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও নোবিপ্রবি অ্যালামনাই কামরুল হাসান রিমেল। এছাড়াও সেমিনারে নোবিপ্রবির কৃতি অ্যালামনাইবৃন্দ শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্স বিষয়ক সেশনে বক্তব্য রাখেন। পরে সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোবিপ্রবিতে অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬