ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, শিক্ষকসহ নিহত ২ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কালিগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাটখিল-সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৭ নভেম্বরের চেতনা হোক গণতন্ত্র, জাতীয় ঐক্য ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়: নোবিপ্রবি উপাচার্য সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোবিপ্রবিতে অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত অজ্ঞাত পিকআপের সাথে মোটরসাইকেল দূর্ঘনায় আহত বাহার উদ্দিন আক্কেলপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার

চাটখিল-সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবারের বৃত্তি পরীক্ষায় দুই উপজেলার অষ্টম শ্রেণির স্কুল ও মাদ্রাসার মোট ১ হাজার ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চাটখিল কেন্দ্রে ৪৭৭ জন এবং সোনাইমুড়ী কেন্দ্রে ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা সিআইপি এবং উপদেষ্টা মাওলানা গোলাম মাওলা। এই সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলার পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজউদ্দৌলা ও চাটখিল উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদসহ পরীক্ষা ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ।

এই সময় প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা সিআইপি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে সহযোগিতা করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে এগিয়ে যাক এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক।”শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি, মেধাবীদের উৎসাহ প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় ফাউন্ডেশনটির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চাটখিল-সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬