ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার অশ্বদিয়াকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় এড.শাহজাহান ‎ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

নোবিপ্রবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী তিন বছরের জন্য তাকে এ পদে মনোনয়ন দিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ছ) ও ১৮(৪) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

এ মনোনয়নে সন্তোষ প্রকাশ করে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আমি আনন্দিত ও তাকে স্বাগত জানাই। তার দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তার অন্তর্ভুক্তিতে রিজেন্ট বোর্ডের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করি। আমি তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

আপডেট সময় : ১২:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬