ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

সংসদে অংশগ্রহণকারী সদস্যদের করোনা পরীক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০ ৫৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক:

জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের অবশিষ্ট কার্যদিবসে অংশগ্রহণকারী সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করা হচ্ছে। গতকাল শনিবার থেকে করোনা পরীক্ষার জন্য সংসদ সদস্যদের রক্ত নেওয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ইতোমধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সংসদ ভবনে নিযুক্ত একশর বেশি কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ পরিস্থিতিতে সংসদ অধিবেশন কাটছাঁট করার পাশাপাশি সদস্যদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত হয়।

সংসদ সচিবালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সংসদের চলতি অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে অংশ নেবেন এমন ১৭০ জন সদস্যকে নমুনা পরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৩ জুন থেকে মুলতবি অধিবেশন শুরু হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ অধিবেশন চলবে। করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্টপ্রাপ্ত সংসদ সদস্যরা পর্যায়ক্রমে এ অধিবেশনে যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সংসদে অংশগ্রহণকারী সদস্যদের করোনা পরীক্ষা

আপডেট সময় : ০৩:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০