ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

নোয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের ৬সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০ ৮৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, বাদল মিয়া, আমজাদ হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম, নূর নবী ও আবু তাহের।
পুলিশ জানায়, গত ৭জুলাই জেলা শহর মাইজদীতে স্থানীয় লোকজন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য বাদল মিয়াকে আটক করে পুলিশে হস্তান্তর করে। থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যমতে তাকে সাথে নিয়ে ৮জুলাই বুধবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। রাতে এসআই সরোজ রতন আচার্য্য ও শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে দু’টি মোটরসাইকেলসহ পাঁচ জন মোটরসাইকেল চোরকে আটক করা হয়।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাদলের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর পাঁচ মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে। এসময় বৈধ কাগজপত্র না থাকায় তাদের কাছে থাকা দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের ৬সদস্য আটক

আপডেট সময় : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০