ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর

কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার পরিবারকে হত্যার চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০ ১৫৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি’র পরিবারকে খাবারে বিষ মিশিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে বিষমিশ্রিত ভাত খাবার পর ওই পরিবারের ৬জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থরা হলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি (৩২), তার বড় ভাই কামরুল হাসান জনি (৩৬), ছোট ভাই নুর হাসান পনি (২৮), তাদের দু’স্ত্রী নাফিজা আক্তার নিপু (২৮), নুর নাহার আক্তার (২২) ও গৃহপরিচারিকা কুলসুম (৩০)।

অসুস্থদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রান্না ঘরের জানালা খোলা অবস্থায় রান্না-বান্নার কাজ চলে। রান্না শেষেরাত ১১টায় পরিবারের সকলে রাতের খাবার খায়। এর পর পরই একে একে অসুস্থ হয়ে পড়েন ৬ জন। শুধুমাত্র রনির মা কামরুন নাহার (৫৫) ডায়বেটিস রোগী হওয়ায় রান্না করা ভাত না খেয়ে রাতে রুটি ও সবজি খান। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। অসুস্থ ৬ জনকে রাতে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাদের অবস্থার অবনতি ঘটলে গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অসুস্থরা এখনও আশংকা মুক্ত নয় বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি। তিনি আরও জানান, রান্না ঘরের জানালা খোলা থাকায় জানালা দিয়ে ভাত রান্না করার পাতিলে কেউ বিষ জাতীয় কোন কিছু মিশিয়ে দিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি বাড়ীতে গিয়ে ঘটনার স্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতার পরিবারকে হত্যার চেষ্টা

আপডেট সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০