ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

খতিয়ে দেখা হচ্ছে সাহেদের সহযোগীদের বিষয়ও : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ১২৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক:

করোনা চিকিৎসার নামে মহাপ্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের সহযোগীদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাহেদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখন অনেকেরই মনে প্রশ্ন আসছে, এসব ভুয়া লোক কীভাবে সরকারের সঙ্গে কাজ করে কিংবা সরকার তাদের স্বীকৃতি দেয়। সেটা আমরা খতিয়ে দেখছি। যদিও আপনাদের অনেকের মনেই সন্দেহ আছে, সেগুলো আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। কারা কারা এদের সঙ্গে জড়িত ছিল, কার সহযোগিতায় এ জায়গাটিতে তিনি এসেছেনÑসবগুলোই আমরা তদন্ত করছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার তার সবগুলোই করেছেন।’

তিনি বলেন, ‘সংবাদপত্রের ক্লিয়ারেন্সের জন্য আবেদন করলে সবাইকে তা দেওয়া হয় না। বিচার বিবেচনা করে হাতেগোনা কয়েকজনকে দেওয়া হয়। তারপরও কিন্তু আজ পর্যন্ত কয়েক হাজার সংবাদপত্রের অনুমোদন দেওয়া হয়েছে। এটাও সত্য, অনেকেই সংবাদপত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। সেখানে আপনাদেরও চিহ্নিত করে দেওয়া দরকার, যাতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।’

মন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করা হয়েছে, অনুরূপভাবে সেটিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

খতিয়ে দেখা হচ্ছে সাহেদের সহযোগীদের বিষয়ও : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০