ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

পিটিআই বিক্ষোভের আগে ধরপাকড় শুরু, ইমরান খানের তিন বোন আটক

এনকে বার্তা অনলাইন:
  • আপডেট সময় : ০৪:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজিকে আটক হয়েছেন। ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত বিক্ষোভের আগে তাঁদের আটক করা হলো।

রোববার আলিমা খানকে লাহোরের বাসা থেকে আটক করা হয়। পরদিন উজমা ও নোরিনকেও আটক করে কর্তৃপক্ষ। তিন বোনকেই পাকিস্তান মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) আইনে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

লাহোরের প্রশাসনের আদেশে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের জনসমক্ষে উপস্থিতি জনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। উজমা ও নোরিনের বিরুদ্ধে ২০২৪ সালের ৯ মে-র সহিংস বিক্ষোভে পিটিআই কর্মীদের উসকানি দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। এমন তথ্য প্রতিবেদনে নেই।

পিটিআই তিন বোনের আটকাদেশের প্রতিবাদ জানিয়েছে। দলটির নেতারা এটিকে রাজনৈতিক দমন হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির আগে জনশৃঙ্খলা বজায় রাখতেই আটকাদেশ দেওয়া হয়েছে।

ইমরানের বোনদের আটকের ঘটনা নতুন নয়। ২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভের সময় আলিমা ও উজমা আটক হন। ২০২৫ সালের এপ্রিলেও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের কর্মসূচি থেকে আলিমা, নোরিন ও উজমাকে আটক করা হয়েছিল। একই বছরের নভেম্বরে আদিয়ালা কারাগারের কাছে ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবিতে অবস্থান কর্মসূচি থেকেও তিন বোনকে আটক করে পুলিশ। এসব ঘটনায় পরবর্তী সময়ে তাঁদের মুক্তি দেওয়া হয়।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে সাজা ও আইনি কার্যক্রম চলছে। তাঁকে মুক্তির দাবিতে পিটিআইয়ের নতুন কর্মসূচির আগে তাঁর তিন বোনের একসঙ্গে আটক হওয়ার ঘটনা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পিটিআই বিক্ষোভের আগে ধরপাকড় শুরু, ইমরান খানের তিন বোন আটক

আপডেট সময় : ০৪:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬