সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০ ১৫৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ  
নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (৪) ও আব্দুল মাজেদ (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুইজন সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই বোন।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দলপুর এলাকার তারা খাঁর বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই বাড়ীর হাফেজ আহমদের মেয়ে হুমায়রা ও গুলজার হোসেনের ছেলে আব্দুল মাজেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে অন্য শিশুদের সাথে বাড়ীর আঙিনায় খেলাধূলা করছিল চাচাতো জেঠাতো ভাই বোন হুমায়রা ও মাজেদ। দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাদের ২জনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। এর এক পর্যায়ে তাদের ঘরের পাশের পুকুর ঘাটের পানিতে দু’জনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন। স্থানীয়দের ধারণা পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে দুপুরের কোন একসময় পুকুরে পড়ে মারা যায় তারা। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০