ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

কোম্পানীগঞ্জে বকের ওষুধ খেয়ে কৃষকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০ ১০১১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে বক মারার ওষুধ খেয়ে মাঈন উদ্দিন (৪৫) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মাঈন উদ্দিন ওই এলাকার মিয়া মাঝি বাড়ীর আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মাঈন উদ্দিন পরিবার নিয়ে রামপুর ৫নং ওয়ার্ড ১৩নং সুইজ মক্কা নগর এলাকার বেড়ি বাঁধের ওপর বসবাস করতো। শনিবার দুপুরের কোন একসময় মাঈন উদ্দিন নিজের ঘরে থাকা বক মারার ওষধ (বিষ) খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের বলেন, বক মারার বিষপানে মাঈন উদ্দিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত মাঈন ও তার পরিবারের কয়েকজনের মানুষিক সমস্যা আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে বকের ওষুধ খেয়ে কৃষকের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০