সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

দেশের ক্রিকেটে চলছে নিলামের হিড়িক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ৫৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::

করোনাভাইরাসের এই দুঃসময়ে গৃহবন্ধী ক্রিকেটাররা। ফিটনেস ঠিক রাখতে অনেকেই ঘরটাকে রীতিমতো জিমন্যাসিয়াম বানিয়ে ফেলেছেন। প্রাণঘাতি এই ভাইরাস চলে গেলে ঠিক মতো মাঠে নামা চাই। এরমধ্যে শুরু হয়ে গেল নিলামের হিড়িক! যদিও এরসঙ্গে জড়িয়ে আছে মহতি পরিকল্পনা। করোনার এই সময়ে কাজ বন্ধ নিম্মবিত্ত মানুষেরা আছে মহা কষ্টে। নিলাম থেকে অর্জিত অর্থ তাদের পেছনে ব্যায়ের পরিকল্পনা করেছেন ক্রিকেটাররা।

এরমধ্যে সাকিব আল হাসান নিলামে বিক্রি করেছেন তার বিশ্বকাপ ব্যাট। যেটি দিয়ে গতবছর করেছেন রেকর্ড রান। ২০ লাখ টাকা এসেছে সেই ব্যাট থেকে।

করোনাভাইরাস মোকাবিলায় তহবিল সংগ্রহে দ্রুততম টেস্ট সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলেন আরেক তারকা ক্রিকেটার সৌম্য সরকার। তাসকিন আহমেদ নিলামে তোলেন ওয়ানডেতে পাওয়া হ্যাটট্রিকের বলটি। গত রোববার রাতে কয়েক ঘণ্টা ধরে চলা নিলামে সৌম্যর ব্যাট ও তাসকিনের বল সাড়ে আট লাখ টাকায় বিক্রি হয়।

সৌম্যর ব্যাট সাড়ে চার লাখ টাকায় ও তাসকিনের বল চার লাখ টাকায় বিক্রি হয়েছে। নিলাম থেকে পাওয়া এই অর্থের পুরোটাই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে খরচ করা হবে। আয়োজকরা জানালেন সৌম্য-তাসকিনের ব্যাট-বল কিনেছে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক। প্যাকেজ হিসেবে ব্যাংকটি সাড়ে আট লাখ টাকা বিড করে তারা।

নিউজিল্যান্ডের মাটিতে ২০১৯ সালে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন সৌম্য। ৯৪ বলে করা সেই সেঞ্চুরিটি বাংলাদেশের দ্রুততম টেস্ট সেঞ্চুরিও। ১৪৯ রানের নজরকাড়া ইনিংস খেলা ব্যাটটি এবার মানবতার সেবায় কাজে লাগালেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অকশন ফর অ্যাকশনের পেজ থেকে করা নিলাম অনুষ্ঠানে প্রিয় ব্যাটটি নিয়ে সৌম্য বলেন, ‘সেঞ্চুরির ব্যাটটা আমার একদম নতুন ছিল। মুমিনুল ভাই সব সময় বড় ম্যাচে নতুন ব্যাট দিয়ে খেলার কথা বলেন। আমার প্রথম টেস্ট সেঞ্চুরির কারণে ব্যাটটায় অনেক স্মৃতি জড়িত আছে। অনেক আবেগ আছে। আমি চেয়েছিলাম যে ব্যাটটা অনেক সময় আমার কাছে থাকুক। কিন্তু এখন করোনার সময় ব্যাটটা নিলামে তোলার প্রস্তাব পাওয়ার পর দ্বিতীয়বার চিন্তা করিনি। আমার এই ব্যাটের কারণে যদি দুইজন মানুষের উপকার হয় তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে হ্যাটট্রিক করেন তাসকিন আহমেদ। লঙ্কানদের মাটিতে শেষ ওভারে টানা তিন বলে আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপের উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

এদিকে মুশফিকুর রহিমও তার একটি ঐতিহাসিক ব্যাট তুলছেন নিলামে। যে ব্যাটে দেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তা নিলামে তুলবেন। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন মোহাম্মদ আশরাফুল। কার্ডিফে শতরান করা ব্যাটটি কিনতে হলে কমপক্ষে দিতে হবে ৮ লাখ টাকা। এই ব্যাট থেকে যে অর্থ অর্জিত হবে সবই ব্যয় হবে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দেশের ক্রিকেটে চলছে নিলামের হিড়িক

আপডেট সময় : ১০:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০