ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

মাদক সেবনে বাধা, মাকে গলাকেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০ ২৯১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্কঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ধারালো দা দিয়ে মাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলে জাফর হোসেনের বিরুদ্ধে। নিহত শেফালী বেগম ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। গ্রামবাসী ছেলে জাফর হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দারবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শেফালী বেগমের বড় ছেলে জসিম উদ্দিন জানান, গত কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণ করেছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবি করে খারাপ আচরণ করতেন। শুক্রবার সকালে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে গলাকেটে হত্যা করে। ঘটনার সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে গ্রামবাসীর কাছ থেকে মাসুদকে তাদের হেফাজতে নেয়।

একই সাথে পুলিশ শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আটক জাফরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করে তাকে আদালতে সোপর্দ করা হবে। ছেলের মাদক সেবনের বিরোধের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক সেবনে বাধা, মাকে গলাকেটে হত্যা

আপডেট সময় : ০৯:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০