সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ৪৮৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামী ও সন্ত্রাসী সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুল করিম প্রকাশ রয়েলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে উত্তর পশ্চিম একলাশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল করিম রয়েল পশ্চিম একলাশপুর গ্রামের রেজাউল হক ধনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এর নির্দেশনায় উত্তর পশ্চিম একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল করিম রয়েলকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। পরে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে নকু বেপারী বাড়ীর কবরস্থানের বাঁশ বাগান থেকে একটি লোহার তৈরি দেশীয় পাইপগান, একটি কার্তুজ ও তিনটি ছোরা উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত অস্ত্রধারী আব্দুল করিম রয়েলের বিরুদ্ধে জোড়া খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০