ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

কোম্পানীগঞ্জে ৫০ বোতল ফেনসিডেল উদ্ধার, লাপাত্তা সিএনজি চালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ৪৪৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী কোম্পানীগঞ্জে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের বাসা থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডেলে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হৈদ বাড়ি সংলগ্ন সিএনজি চালকের ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ ৫০ বোতল ফেনসিডেল উদ্ধার করে।

তবে পুলিশের অভিযান টের পেয়ে আত্মগোপনে চলে যায় সিএনজি চালক লিটন মজুমদার (৫০)। সে উপজেলার চরহাজারী ইউনিয়নের কদমতলা এলাকার মৃত শুভলের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালক লিটন সিএনজি চালানোর আড়ালে দীর্ঘদিন থেকে ফেনসিডেল ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে সিএনজি চালকের ভাড়া বাসার খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডেল উদ্ধার করা হয়। বর্তমানে পলাতক সিএনজি চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে ৫০ বোতল ফেনসিডেল উদ্ধার, লাপাত্তা সিএনজি চালক

আপডেট সময় : ১০:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০