ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ৭৯৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

মুজিব জন্মশতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী শাখার উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে জাতীয় কবিতা পরিষদ নোয়াখালীর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমেলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের শুভক্ষণে মৌলবাদী গোষ্ঠী আবারো মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে। তারা জাতির জনকের স্মরণে সম্মানে নির্মিত ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। যা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য খুবই অসম্মানে বিষয়। আমরা মৌলবাদী গোষ্ঠীকে হুশিয়ার করছি, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ হবে, স্থাপিত হবে। যারা এর বিরোধিতা বা কোনো ধরনের অপচেষ্টা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

আপডেট সময় : ১০:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০