ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনবাগে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০ ৩৪৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উল্টে মো. সাহেব উল্যা (৫৭) নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী-সেনবাগ সড়কের জিরুয়া ফকিরহাট বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. সাহেব উল্যা পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সোনালী ব্যাংক সেনবাগ কানকিরহাট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিএনজি যোগে লতিফপুর নিজ বাড়ী থেকে সেনবাগের কানকিরহাট বাজারের উদ্দেশ্যে বের হন সাহেব উল্যা। পথে সিএনজিটি সোনাইমুড়ী-সেনবাগ সড়কের জিরুয়া ফকিরহাট বাজার এলাকায় পৌঁছলে মো. আশরাফ (৮) নামে একটি শিশু সড়কের ওপর দিয়ে দৌঁড় দিলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে যায়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে ভিতরে থাকা সাহেব উল্যাসহ তিনজন ও ওই শিশুটি আহত হয়।

পরে স্থানীয় লোকজন আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় সাহেব উল্যা ও শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হলে সাহেব উল্যাকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। আহত আশরাফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পথচারি শিশুকে বাঁচাতে গিয়ে এ দূর্ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সেনবাগে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট সময় : ০৭:০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০