ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ৫১২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-ওছখালী সড়কে চলন্ত মোটরসাইকেলের সামনে শিয়াল পড়ে দূর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনায় মোটরসাইকেল আরোহী জামাল উদ্দিন (৬৫) নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনায় আরও এক আরোহী আহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ৮টার দিকে আফাজিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন হাতিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের আলী আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জামাল উদ্দিনসহ দুইজন একটি মোটরসাইকেল যোগে স্থানীয় আফাজিয়া বাজারের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি নলচিরা-ওছখালী সড়কের আফাজিয়া বাজারের দক্ষিণ পাশে পৌঁছলে একটি শিয়াল হঠাৎ তাদের মোটরসাইকেলের সামনে পড়ে। এসময় শিয়ালের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের গাছের সাথে গিয়ে পুনঃরায় ধাক্কা লাগে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জামাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন অপর আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দিয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, চলন্ত মোটরসাইকেলের সামনে শিয়াল পড়ায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-১

আপডেট সময় : ০৯:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০