ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

নারীর প্রতি সহিংসতা রোধে সমাবেশ ও র‌্যালী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ৩১১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় নোয়াখালী পৌরসভার উদ্যোগে জেলা শহর মাইজদীর বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

সমাবেশে পৌরসভার ৫টি ওয়ার্ডের সহস্রাধিক নারী ও বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি শহিদ উল্যাহ খান সোহেল ছাড়াও বক্তব্য রাখেন, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নোয়াখালী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, সরকারের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার এসএম লিয়াকত, নারী নেত্রী উম্মে জান্নাত, রোকেয়া বেগমসহ অনেকে।

প্রধান অতিথি শহিদ উল্যাহ খান বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদেরকে আত্ম মর্যাদাসম্পন্ন এবং সাবলম্বি করে তুলছে। যখনই নারীরা আত্মসামাজিকভাবে উন্নত হবে তখনই তারা প্রতিবাদ করতে শিখবে, প্রতিরোধ গড়ে তুলবে। আর তখনই সমাজ থেকে নারী সহিংসতা দুর হবে। বর্তমান সরকারকে নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, নারীর প্রতি সহিংসতা রুখতে সরকার কঠোর বলেও জানান তিনি।

সমাবেশ শেষে একটি র‌্যালী জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নারীর প্রতি সহিংসতা রোধে সমাবেশ ও র‌্যালী

আপডেট সময় : ০৪:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০