ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

গোলাগুলির ঘটনায় কোম্পানীগঞ্জে ৪৪জনকে আসামি করে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ৯৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশির হাট বাজারে মির্জা কাদের ও বাদল গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মামলা করেছে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, শুক্রবার রাতে মিজানুর রহমান বাদল বাদী হয়ে চরফকিরা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন লিটনকে প্রধান আসামি করে ৪৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই মামলায় অজ্ঞাত ৫-৬শ’ জনকে আসামি করা হয়।

অপরদিকে, মির্জা কাদেরের গ্রুপ থেকেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

উল্লেখ্য, সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে উপজেলার চাপরাশিরহাট বাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। পরে বাদলের অনুসারীরা চাপরাশিরহাট বাজারে মিছিল করতে গেলে কাদের মির্জার সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যম কর্মীসহ চার জন গুলিবিদ্ধ ও অন্তত ৩৫ জন আহত হন।

এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিলে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে উত্তোজনা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

গোলাগুলির ঘটনায় কোম্পানীগঞ্জে ৪৪জনকে আসামি করে মামলা

আপডেট সময় : ১০:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১