ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

প্রথম বারেই কন্যা সন্তানের বাবা হলেন বিজয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ৭১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক::

প্রথমবার বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ওপেনার এনামুল হক বিজয়। রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে দুপুর ১২টার দিকে জন্ম নেয় বিজয়-ফারিয়ার প্রথম কন্যা সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজয়।

ফেসবুক স্ট্যাটাসে বিজয় লিখেছেন, ‘জীবনটা আগে কখনও এতটা সুন্দর লাগেনি, মিনিট খানেক আগে প্রথমবারের মতো তোমার নিষ্পাপ মুখখানি দেখলাম। তোমার ছোট ছোট হাতের আঙুল, নিখুঁত দশটি পায়ের আঙুল, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কি অপরূপ, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না! আমার জীবনে তুমি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ ও অমূল্য উপহার। তুমি আমার থেকে এসেছো! আমার ছোট্ট আম্মুটা! আমার সুন্দরী পরী! আমার অপরূপ রাজকন্যা! মাশাআল্লাহ।’

‘কেমন আছেন সবাই! আলহামদুলিল্লাহ, আমি আজ বাবা হয়েছি! আমরা আজ বাবা-মা হলাম!! সদ্য জন্ম নেয়া আমাদের ‘বেবি গার্ল’-এর জন্য আপনারা সবাই দোয়া ও ভালোবাসা দেবেন।’

২০১৮ সালের ২৯ জুন দীর্ঘদিনের বান্ধবী ফারিয়া ইরার সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেন বিজয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

প্রথম বারেই কন্যা সন্তানের বাবা হলেন বিজয়

আপডেট সময় : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০