ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

বাদলের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১ ২৫৫৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নাশকতার এক মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারের পর জামিনের আবেদন নামঞ্জুর করে কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১২ মার্চ) দুপুর ১টায় নোয়াখালী জুডিশিয়াল কোর্টের বিচারক সোয়েব উদ্দিন খাঁন ১ টি মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করার আদেশ দেয়। এ ছাড়াও আরো ৩টি মামলায় বাদলের জামিনের আবেদন নাকচ করা হয়।

নোয়াখালী ডিবির (ওসি) হোসাইন আহম্মদ জানান, একটি নাশকতা মামলায় বৃহস্পতিবার বিকালে আটকের পর আইনানুগ ভাবে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে বাদলকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বাদলকে চাপরাশিরহাট পূর্ব বাজারে পুলিশের ওপর হামলার ঘটনা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী বিচারিক সোয়োব উদ্দিন খানের আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বাদলের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৮:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১