ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কাদের মির্জার বিরুদ্ধে মামলা আমলে নিয়ে, প্রতিবেদনের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১ ২২৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে শ্রমিকলীগ কর্মি সিএনজি চালক আলাউদ্দিন হত্যাকান্ডের ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে দায়েরকৃত মামলা আমলে নিয়েছে আদালত ।

রোববার (১৪ মার্চ) দুপুর ১টায় আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম মোসলেহ উদ্দিন মিজানের আদালতে এ মামলা দায়ের করা হয়।

পরে দুপুর ৩টায় আদালত এ মামলার ওপর শুনানী করে এবং আদালত ১৫ কার্যদিবসের মধ্যে কোম্পানীগঞ্জ থানায় এ হত্যাকান্ডের ঘটনায় কোন নিয়মিত মামলা রুজু হয়েছে কিনা এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি করে তার ভাই সাহাদাত হোসেন ও ছেলে মাশরুর কাদের তাসিক মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০জনকে আসামি করা হয়েছে। শুনানীতে আদালত এ হত্যাকান্ডের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় কোন নিয়মিত মামলা রুজু করা হয়েছে কিনা এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আদালতকে অবহিত করতে আদেশ দিয়েছে।

নিহতের ছোট ভাই মো. এমদাদ হোসেন জানান, ১১ মার্চ (বৃহস্পতিবার) বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামিসহ ১৬৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলার এজাহার দিয়েছিলাম। কিন্তু প্রধান আসামি মেয়র আবদুল কাদের মির্জার নাম বাদ না দেয়ায় শনিবার বিকেল পর্যন্ত পুলিশ এজাহারটি রেকর্ড করেনি।

উল্লেখ্য, পুলিশ মামলা না নেওয়ায় নিহত আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে ১২ মার্চ সন্ধ্যায় কোম্পানীগঞ্জের চর ফকিরা ইউনিয়নের চরকালি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা অভিযোগ করেন, মামলার প্রধান আসামি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নাম বাদ দিলে মামলা নেওয়া হবে বলে তাদের জানানো হয়। পরে নাম বাদ না দেওয়ায় মামলা নেয়নি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কাদের মির্জার বিরুদ্ধে মামলা আমলে নিয়ে, প্রতিবেদনের নির্দেশ

আপডেট সময় : ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১