ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

কবিরহাটে ব্যসায়ীকে পিটিয়ে হত্যা, আটক-৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১ ২০০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে আহসান উল্যাহ প্রকাশ আনিস বেপারী (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহ নারীসহ ৫জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পশ্চিম নরসিংহপুর গ্রামের চৌকিদার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আহসান উল্যাহ আনিস ওই বাড়ীর আবদুল আলিমের ছেলে। তিনি বাঁশ দিয়ে তৈরি জিনসপত্রের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে গাছ কাটার জন্য বাড়ীতে শ্রমিক নিয়ে আসেন আনিস বেপারী। শ্রমিকরা গাছ কাটার সময় তাদের বাধা দেন একই বাড়ীর দোলোয়ার হোসেন ও রুবেল। এ নিয়ে আনিসের সাথে তাদের বাকবির্তক হয়। এক পর্যায়ে দেলোয়ার ও রুবেল এলোপাতাড়ি মারধর করে আনিসকে জখম করলে সে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। ঘটনার পর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ ৫জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে ব্যসায়ীকে পিটিয়ে হত্যা, আটক-৫

আপডেট সময় : ০৪:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১