ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

নোয়াখালীতে নারী অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক সেমিনার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ৬০১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে করোনাকালীন খাসজমি বন্দোবস্ত এবং নারী অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পল্লি উন্নয়ন একাডেমি মিলনায়তনে (বিআরডিবি) দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি’র চরজব্বর অঞ্চল।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিজেরা করির চট্টগ্রাম বিভাগীয় সংগঠক ইব্রাহিম খলিল। এ ছাড়া বক্তব্য রাখেন, মিজানুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের বিদ্যালয় পরিদর্শক লিয়াকত হোসেন, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, তিন জ্যেষ্ঠ আইনজীবী মোল্লা হাবিবুর রাছুল, গোলাম আকবর ও এমদাদ হোসেন, সাংবাদিক আবু নাছের ও নারী নেত্রী দিপ্তী নাথ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, করোনাকালে ভূমিহীন বাছাই প্রক্রিয়া বন্ধ ছিল, বর্ষাকালে বাছাই করতে সমস্যা হয়, তাই এখন বাছাই দ্রুত করে খাসজমি বন্দোবস্ত প্রক্রিয়া দ্রুত শেষ করা খুবই জরুরী। পাশাপাশি ভূমির সীমানা বিরোধ নিয়ে যেসব মামলা রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে জিও-এনজিও সমন্বয়ে এলাকায় এলাকায় নারী নির্যাতন বিরোধী সমাবেশ করে নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

নোয়াখালীতে নারী অধিকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক সেমিনার 

আপডেট সময় : ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১