ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

আগামীকাল থেকে নোয়াখালীতে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ৩৬৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে আগামীকাল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু। বুধবার (৭ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। যারা প্রথম দিকে টিকা নিয়েছেন অর্থাৎ প্রথম ডোজ নিয়েছেন কেবল তারাই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। তারা কোনো এসএমএস না পেলেও টিকা কার্ডসহ নির্ধারিত কেন্দ্রে গিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিকা নিতে পারবেন।

নোয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ৭ এপ্রিল পর্যন্ত নোয়াখালীতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮৪ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ৫৪ হাজার ৫৯৮ জন পুরুষ এবং ৩০ হাজার ১৩৭ জন নারী।

এছাড়া প্রথম ডোজের টিকা প্রদানও চলমান থাকবে। প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে হবে। টিকা কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে আবার উঠানো যাবে।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ৫৬ হাজার টিকার দ্বিতীয় ডোজ নোয়াখালীতে আসবে আগামী ৯ এপ্রিল । বর্তমানে আমাদের কাছে পূর্বের ২০ হাজার ডোজ টিকা রয়েছে । এই ২০ হাজার থেকে আগামীকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। যারা প্রথম ডোজ নিয়েছেন দুই মাস পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আগামীকাল থেকে নোয়াখালীতে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু

আপডেট সময় : ০৭:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১