সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১ ৩১৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম বাবু প্রকাশ কালা বাবু (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম বাবু গোপালপুর ইউনিয়নের মহবুল্যাপুর গ্রামের জাফর আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গোপালপুর ইউনিয়নের জিনু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীর আল বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মধুপুর গ্রামের আনিছ মিয়ার বাঁশের ঝাড় থেকে শপিংব্যাগে থাকা একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটিতে সে ওয়ারেন্টভুক্ত। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১