ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

ঢিলেঢালা লকডাউন, সড়কে বাড়ছে গাড়ি, নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ৫১১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির সংখ্যা। হাট বাজারে রয়েছে মানুষের সমাগম। এদিকে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে প্রশাসন। কয়েকটি স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশায় আসা যাত্রীদের ঘর থেকে বের হওয়ার সঠিক কারণ দেখাতে না পারলে ফিরিয়ে দেয়া হচ্ছে। আইন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করা হয়েছে জরিমানা। মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশিত লকডাউন ও জনগণকে স্বাস্থ্যবিধি মানতে সোমবার রাত পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১২টি দল। এসময় সরকারি নির্দেশ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯২টি মামলায় ৭০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

জনগণকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ঢিলেঢালা লকডাউন, সড়কে বাড়ছে গাড়ি, নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় : ০৮:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১