ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর

দ্বীপ হাতিয়ায় ২৪মামলার আসামী ডাকাত সর্দার ইরাক গ্রেপ্তার #ভিডিও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ৫৫৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে ডাকাত সর্দার কালা প্রকাশ ইরাক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইরাকের বিরুদ্ধে একাধিক হত্যাসহ ২৪টি মামলা রয়েছে। তিনটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামী।

শনিবার ভোরে আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইরাক ডাকাত (৪০) ওই গ্রামের মাইন উদ্দিন প্রকাশ মনু মাঝির ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি হাতিয়ার চরঈশ^র ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস ও সোনাদিয়া ইউনিয়ন যুবলীগ নেতা জুবায়ের হত্যা মামলার আসামী ইরাক ডাকাত। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেপ্তারের জন্য ওসি আবুল খায়েরের নেতৃত্বে নিঝুমদ্বীপে অভিযান চালানো হয়। অভিযানকালে শনিবার ভোরে আদর্শ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার ইরাক ইউপি সদস্য রবীন্দ্র ও জুবায়ের হত্যা মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৩টি অস্ত্র, ৫টি ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন ঘটনায় ২৪টি মামলা রয়েছে। তিনটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামী। শনিবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভিডিও

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দ্বীপ হাতিয়ায় ২৪মামলার আসামী ডাকাত সর্দার ইরাক গ্রেপ্তার #ভিডিও

আপডেট সময় : ১২:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১