ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনাইমুড়ীতে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১ ৫৪০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আজিম পেশায় একজন রাজমেস্ত্রী ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বজরা ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আজিম জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোটখালি গ্রামের ফয়েজ উল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকয়েকদিন ধরে আজিমসহ কয়েকজন রাজমেস্ত্রী বজরার ফারুক হোসেন নামের এক ব্যক্তির নতুন নির্মাণাধীন ভবনের কাজ করছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভবনের ভিতরে জমে থাকা পানি সরানোর জন্য মটর বসায় সে। কিছুক্ষণপর মোটরটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য যায় আজিম। এসময় অবাসধানতাবসত বিদ্যুতের তারে ত্রুটি থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায় সে। পরে অন্য শ্রমিকরা মোটর সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনাইমুড়ীতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১