সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

বর যাত্রীবাহী মাইক্রোবাস দূর্ঘটনায় নোয়াখালীর সুধারামে নিহত-১, আহত-১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৫৮১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে বর যাত্রীবাহী একটি মাইক্রোবাস (হাইছ) দূর্ঘটনা শিকার হয়েছে। এতে সুমি আক্তার (২৪) নামের একজন নিহত ও বরসহ আরও ১৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে ৮জন শিশু।

শুক্রবার দুপুর ১টার দিকে নুরু পাটোয়ারীহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার পূর্ব এওজবালিয়া ইউনিয়নের দুলাল হোসেনের মেয়ে। আহতরা হচ্ছেন, রাব্বি, দুলাল হোসেন, শিহাব উদ্দিন, আনোয়ারা বেগম, রোজিনা আক্তার, পপি, শ্রাবন্তী, সিপাত, শাওন, আব্দুর রহমান, শ্রাবন্তী, কাউছার, সামিয়া আক্তার ও বিজয়সহ ১৫জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বর মো. রাব্বীসহ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গুচ্ছগ্রামে যাচ্ছিল বর যাত্রীবাহী একটি মাইক্রোবাস। দুপুর ১টার দিকে তাদের বহনকারী গাড়িটি নুরু পাটোয়ারীহাট এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় গাড়িটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায়। এতে গাড়িতে থাকা সবাই আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত সুমি আক্তারকে মৃত ঘোষণা করেন। অপর আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের ইন্টানি চিকিৎসক আলী আহমদ জানান, গাড়িতে থাকা একজন মারা গেছেন। আহতদের মধ্যে শিশুসহ বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হতে পারে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বর যাত্রীবাহী মাইক্রোবাস দূর্ঘটনায় নোয়াখালীর সুধারামে নিহত-১, আহত-১৫

আপডেট সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১