ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

৫ম ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১ ৫৭২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সারাদেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। এদিকে আজ শনিবার ইউপি নির্বাচনের ৫ম ধাপের তফসিল ঘোষণা করবে ইসি।

রবিবার নির্বাচনে সহিংসতা এড়াতে এবার আগাম সতর্কতায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, ‘আগামী নির্বাচনে সহিংসতা রোধে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এ লক্ষ্যে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছি। অনেকে গ্রেপ্তার হয়েছে। আরও অনেককে গ্রেপ্তারের তৎপরতা চলছে। এলাকার মস্তান, যারা বিশৃঙ্খলা করতে পারে তাদের আগাম গ্রেফতারের জন্য নির্দেশনা দিয়েছি।’

ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, তৃতীয় ধাপের এক হাজার ইউপিতে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫৬৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত ১০০ জন, সংরক্ষিত সদস্য ১৩২, সাধারণ আসনের সদস্য ৩৩৭ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এ ধাপে সারাদেশে ৫০ হাজার ১৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে, শনিবার ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করবে ইসি। বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে অন্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকের পর পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে বলে ইসি সূত্র জানিয়েছে। বৈঠকে কয়েকটি পৌরসভার সাধারণ নির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনসহ অন্যান্য স্থানীয় নির্বাচন নিয়েও আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ম ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা আজ

আপডেট সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১