ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

দুই-চার দিনের মধ্যেই দেশে টিকা উৎপাদনে চুক্তি : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১ ৪০৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে দুই-চার দিনের মধ্যে একটি দেশের সঙ্গে সমঝোতা চুক্তি সই হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একটি নতুন দৈনিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের জন্য আমরা একটি প্রস্তাবনা জমা দিয়েছি। দুই-চার দিনের মধ্যে দিনের মধ্যে একটি বিদেশি সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তবে কোনো দেশের সাথে বা কোনো কোম্পানির সাথে এই চুক্তি সই হবে এটা মন্ত্রী উল্লেখ করেননি।

জাহিদ মালেক বলেন, দেশের টিকা উৎপাদনে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের হাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত করোনা ভ্যাকসিন রয়েছে। চার কোটি ডোজ ভ্যাকসিন ডাবল ডোজ ও ৭ কোটি সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই ৬৫ বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে।

স্বাস্থ্য সেবা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের জেলা হাসপাতালগুলোর আধুনিকায়ন করা হচ্ছে। বিভাগে তিনশ কোটি টাকা ব্যয়ে আটটি বিশেষায়িত হাসপাতাল হচ্ছে। সেগুলোতে কিডনি ক্যান্সার এবং হার্টের রোগীদের চিকিৎসা হবে। এখন আর এসব রোগীদের কষ্ট করে ঢাকায় আসতে হবে না। বিভাগভিত্তিক হাসপাতালেই তারা মানসম্মত সেবা পাবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক ফোরামের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সলান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই-চার দিনের মধ্যেই দেশে টিকা উৎপাদনে চুক্তি : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৫০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১