সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ সেনবাগে গ্রেপ্তার-৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ৪১১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিবেদক:

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি ককটেল, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার বিকেলে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার জয়নগর গ্রামের বেচু মিয়ার ছেলে আবির হোসেন (২৯), মহুয়া গ্রামের জাফর আহমদের ছেলে রাকিবুল ইসলাম (২৫), একই গ্রামের মফিজ উল্যার ছেলে আহমেদ পারভেজ (৩৫) ও শহিদ উল্যাহ (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কাদরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সহিদ মিয়ার নতুন বাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামী শহিদ উল্যা ও তার তিন সহযোগিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে।তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ সেনবাগে গ্রেপ্তার-৪

আপডেট সময় : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২