ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

হাতিয়ায় মা- মেয়ের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ৩৮৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হানিফ সাকিব, হাতিয়া প্রতিনিধি:

হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে লুৎফা বেগম (৪৫) ও চাঁদনী বেগম (৭) নামের দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সম্পর্কে মা মেয়ে। নিহতদের পরিবারের দাবী এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

রোববার বিকেল ৪টার দিকে গুল্লাখালি এলাকার নিজ বাড়ির আঙ্গিনা থেকে তাদের লাশ দু’টি উদ্ধার করে পুলিশ। নিহতরা হচ্ছেন, প্রবাসী রবিউল হোসেনের স্ত্রী লুৎফা বেগম ও মেয়ে চাঁদনী বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী বিদেশে থাকায় গুল্লাখালি গ্রামের বাড়িতে মেয়ে চাঁদনীকে নিয়ে থাকতেন লুৎফা বেগম। এর আগেও লুৎফার একবার বিয়ে হয়েছিল। সে সংসারে নাদিয়া নামের একটি মেয়ে রয়েছে। রোববার দুপুরে মেয়ে নাদিয়া স্বামীর বাড়ি সোনাদিয়া থেকে বাড়িতে আসার পর তাদের বসত ঘরের পাশের উঠানে মা লুৎফা বেগম ও ছোট বোন চাঁদনীর লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।

নাদিয়া জানান, তার স্বামী চাটখিলে চাকরি করেন। গত কয়েকদিন আগে স্বামীর গ্রামের বাড়িতে বেড়াতে আসেন নাদিয়া। স্বামীর কাছে চাটখিল যাওয়ার উদ্দেশ্যে স্বামীর বাড়ি থেকে বের হয়ে মায়ের সাথে দেখা করতে আসেন তিনি। বাড়িতে আসার পর তার মা ও বোনকে একাধিকবার ডাকাডাকি করলেও কোন সাড়া শব্দ না পেয়ে খোঁজতে শুরু করেন। এক পর্যায়ে বসত ঘরের পাশ্ববর্তী উঠানে তাদের দু’জনের লাশ পড়ে থাকতে দেখেন।

তিনি অভিযোগ করে বলেন, তার মা ও বোনের পরনের কাপড় এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। নিহত লুৎফা বেগমের ভাই কাউসার অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লুৎফার সাথে কয়েকজন প্রতিবেশির জায়গা জমি নিয়ে বিরোধ আছে। এর আগেও তারা কয়েকবার লুৎফার ওপর হামলা চালিয়ে ছিলো। এসব ঘটনায় গত ২/৩দিন আগেও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সালিশি বৈঠক হয়েছিল।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

হাতিয়ায় মা- মেয়ের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২