সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

চাঁদা না পেয়ে বেগমগঞ্জে বৃদ্ধাকে গুলির ঘটনায় গ্রেপ্তার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ৩৫৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে বসত ঘর নির্মাণে ঠিকাদারি কাজ ও চাঁদার টাকা না পেয়ে রহমত উল্যাহ (৬০) নামের এক বৃদ্ধাকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত ৫নং আসামি মো. রকি (২৬) ও ৬নং আসামি সোহেল (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলার দেবীপুর ও কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট রাস্তার মাথা এলাকার অজি উল্যার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকি ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের বাবুলের ছেলে ও সোহেল দেবীপুর গ্রামের শহিদ উল্যার ছেলে।

র‌্যাব সূত্রে জানায়, রহমত উল্যাহ তাঁর বসত বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ের ইলেকট্রিকের কাজ অথবা দুই লাখ টাকা চাঁদা দাবি করে গ্রেপ্তারকৃত আসামিসহ কয়েকজন। কিন্তু তাকে কাজ দিতে অপরাগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার সকালে রহমতের ঘরের ছাদের কাজ করার সময় রকি, ফরহাদ ও জোবায়েদের নেতৃত্বে ওই বাড়িতে হামলা চালিয়ে রহমতের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। আহত রহমত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় আহতের ভাই বাদি হয়ে ৬জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যা ব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে মামলায় এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাঁদা না পেয়ে বেগমগঞ্জে বৃদ্ধাকে গুলির ঘটনায় গ্রেপ্তার-২

আপডেট সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২