ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

ভারতফেরত যাত্রীদের টিকা নেয়া থাকলে লাগবে না করোনা নেগেটিভ সনদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ২০৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ফেরত যাত্রীদের মধ্যে যাদের বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কোভিড-১৯-এর দুই ডোজ বা জনসন অ্যান্ড জনসন কোম্পানির এক ডোজ টিকা দেওয়া থাকবে এখন থেকে তাদের করোনা টেস্টের সনদ লাগবে না। সোমবার (১৪ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্যবিভাগে পাঠানো এক নির্দেশনায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্যবিভাগের দায়িত্বরত চিকিৎসক ইছুব আলী বিষয়টি জানান।

বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাহিদুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর সিডিসি’র পরিচালক স্বাক্ষরিত একটি পত্র আমরা পেয়েছি। যা ১৪ মার্চ থেকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো টিকার দুইটি ডোজ বা জনসন অ্যান্ড জনসন এর একটি ডোজ গ্রহণকারী যাত্রী ভারত থেকে ফেরত আসলে তার আরটি পিসিআরের ৭২ ঘণ্টার করোনার সনদ প্রয়োজন হবে না। তবে যারা এর আওতার বাইরে থাকবেন তাদের ৭২ ঘণ্টার করোনা টেস্টের সনদ বাধ্যতামূলক।

এদিকে, যে সমস্ত পাসপোর্টধারী যাত্রী ভারতে যাচ্ছেন ওই সমস্ত যাত্রীদের যাদের বুস্টার ডোজ অর্থ্যাৎ তৃতীয় ডোজ সম্পন্ন করা আছে তাদের জন্য করোনা টেস্টের সনদ লাগবেনা।কিন্তু যে সমস্ত যাত্রীদের শরীরে উপসর্গ থাকবে তাদেরকে বাধ্যতামূলোক আইসোলেশনে থেকে করোনা টেস্ট করতে হবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি রাজু আহমেদ জানান,ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রী যাদের সরকার কর্তৃক অনুমোদিত করোনার দুইটি টিকার ডোজ বা জনসন এন্ড জনসন এর একটি টিকা দেওয়া আছে তাদের জন্য লাগবেনা ৭২ ঘন্টার আরটিপিসিআরের নেগেটিভ সার্টিফিকেট সনদ।যা আজ থেকে কার্যকর হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতফেরত যাত্রীদের টিকা নেয়া থাকলে লাগবে না করোনা নেগেটিভ সনদ

আপডেট সময় : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২