ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীর অশ্বদিয়ার ইউপি চেয়ারম্যান বাবলু আটক

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ৪৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বাবলুকে (৪৮) আটক করেছে সুধারাম থানার পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর ল-ইয়ার্স কলোনির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হবে।

চেয়ারম্যান বাবলুর স্ত্রী শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী দুই বারের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধু আওয়ামী রাজনীতি সমর্থন করার কারণে তাকে বিনা অপরাধে আটক করা হয়।

যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীর অশ্বদিয়ার ইউপি চেয়ারম্যান বাবলু আটক

আপডেট সময় : ১২:৫০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫