ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

মোনাকোর কাছে পিএসজির হার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২ ৩১৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থতার কারণে মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচে খেলতে পারেননি প্যারিস সেইন্ট জার্মেইর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাকে ছাড়া খেলতে নেমে রীতিমতো উড়েই গেলো ফ্রেঞ্চ লিগ ওয়ানের টেবিল টপার দলটি।
গতকাল রোববার রাতে নিজেদের ঘরের মাঠে পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে মোনাকো। এ নিয়ে পিএসজির বিপক্ষে ৪৪ ম্যাচ জিতলো তারা। আর কোনো দলের বিপক্ষে এতো ম্যাচ হারেনি পিএসজি।
শুধু তাই নয়, ২০১৯ সালের এপ্রিলে লিলের কাছে ১-৫ গোলে হারের পর লিগে এতো বড় ব্যবধানে হারলো প্যারিসের ক্লাবটি। এ নিয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে মাঠ ছাড়তে হলো দলটিকে।
এই পাঁচ ম্যাচের আগের ৩৬ ম্যাচে তিনটি পরাজয় দেখেছিল পিএসজি। এবার পাঁচ ম্যাচের মধ্যেই হেরে গেলো তিনটি। এর বাইরে প্রতিপক্ষের মাঠে শেষ চারটি ম্যাচই হারলো তারা। ২০০৯-১০ সালে প্রতিপক্ষের মাঠে টানা পাঁচ ম্যাচ হেরেছিল ক্লাবটি।
পিএসজিকে বড় ব্যবধানে হারানোর মূল কারিগর উইসেম বেন ইয়েডার। তিনি ম্যাচের ২৫ ও ৮৪ মিনিটে করেন জোড়া গোল। এছাড়া ৬৮ মিনিটে অন্য গোলটি করেন কেভিন ভল্যান্ড।
এই পরাজয়ের পরও অবশ্য শীর্ষে রয়েছে পিএসজি। এখন পর্যন্ত লিগের ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। বাকি ৯ ম্যাচে ১৬ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির।
সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে মোনাকো। দুইয়ে থাকা মার্শেইর ঝুলিতে রয়েছে ২৯ ম্যাচে ৫৩ পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোনাকোর কাছে পিএসজির হার

আপডেট সময় : ১২:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২