ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

মেসি-ডি মারিয়ার জাদুতে উড়ে গেলো ভেনেজুয়েলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ৩৫৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির সময়টা একটু খারাপ যাচ্ছিল। তবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ছন্দময় ফুটবল খেলেছে আর্জেনটাইনরা। বল দখল ও আক্রমণ; দুই বিভাগেই আধিপত্য দেখিয়েছে মেসি-ডি মারিয়ারা। ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আগের দুই ম্যাচে না খেলা লিওনেল মেসির ফেরাটা হলো রঙিন।

শনিবার (২৬ মার্চ) দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে করোনায় আক্রান্ত হওয়ার কারণে আর্জেন্টিনার প্রধান স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ ছিলেন না। এছাড়া নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো চেলসোরাও। ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে মেসি এবং দি মারিয়া ছাড়াও গোল করেছেন নিকোলাস গঞ্জালেস। এদিকে এই ম্যাচ হেরে ভেনেজুয়েলা এবারও বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ে গেছে।

এদিন আর্জেন্টিনার পক্ষে প্রথমার্ধে দলকে এগিয়ে নেন গঞ্জালেস। ম্যাচের ৩৫তম মিনিটে স্বাগতিকদের পক্ষে গোল করেন ক্লাব ফুটবলে ফিওরেন্তিনার হয়ে খেলা এই লেফট উইঙ্গার। ম্যাচে বদলি হয়ে নামা ডি মারিয়া গোলের ব্যবধান দ্বিগুণ করেন ম্যাচের ৭৯তম মিনিটে। এর তিন মিনিট পরে দলের পক্ষে তৃতীয় ও শেষ গোল করেন মেসিও। এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইলো লিওনেল স্কালোনির দল।

১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের তালিকায় দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। তাদের সামনে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। এদিকে দক্ষিণ আমেরিকা থেকে এই দুই দল ছাড়াও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডর এবং উরুগুয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসি-ডি মারিয়ার জাদুতে উড়ে গেলো ভেনেজুয়েলা

আপডেট সময় : ১০:১৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২