ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামছে টাইগাররা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ ২১৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডারবান টেস্টে আশা জাগিয়েও পঞ্চম দিনের লড়াইয়ে শেষ পর্যন্ত ২২০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে মুমিনুল হকের দল।
শুক্রবার (৮ এপ্রিল) পোর্ট এলিজাবেথে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। প্র‌থম টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা। সিরিজ ড্র করার পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের জন্য জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের, এমনকি কোনো ভেন্যুতেই প্রোটিয়াদের টেস্টে হারাতে পারেনি টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরতে যাচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। যিনি দীর্ঘ সময় পর টেস্ট খেলতে নামবেন। তামিম একাদশে ফিরলে জায়গা হারাতে পারেন সাদমান ইসলাম।
তবে একাদশে থাকছেন না তাসকিন আহমেদ। চোটের কারণে দেশে ফিরে এসেছেন তারকা এই পেসার। তার সঙ্গে ফিরেছেন চোটের কারণে প্রথম টেস্টেও খেলতে না পারা তরুণ পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ এই ম্যাচেও তিন পেসার নিয়ে খেললে এবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদের সঙ্গে সুযোগ মিলতে পারে আবু জায়েদ চৌধুরী রাহীর। তবে সম্ভাবনা আছে স্পিনার তাইজুল ইসলামেরও।
জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে। অনলাইনে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে র‍্যাবিটহোলে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম/আবু জায়েদ চৌধুরী রাহী।
দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, কাইল ভেরেইন, উইয়ান মাল্ডার, কেশব মহারাজ, সিমন হার্মার, লিজার্ড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামছে টাইগাররা

আপডেট সময় : ১১:৪০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২