ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২ ২৫৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানের ইনিংস ঘোষণা করেছে। বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য ৪১৩ রান। প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড থাকায়, বাংলাদেশের সামনে চতুর্থ ইনিংসে লক্ষ্য দাঁড়িয়েছে ৪১৩ রান। হাতে দুই দিনের বেশি সময় থাকলেও বাংলাদেশ কতটা লড়াই করতে পারে, তাই এখন দেখার।

গেবেখায় তৃতীয় দিন সকালে দলীয় ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে মাঠে নামেন টাইগারদের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার করা প্রথম ইনিংসে ৪৫৩ রানের ফলো অন এড়ানোর আশা জাগায় এই দুই ব্যাটার।ষষ্ঠ উইকেটে ৭০ রান যোগ করে ইয়াসির ও মুশফিক। তবে ইয়াসির ৪৬ রান করে ফিরলে ভাঙে জুটিটি। এরপর ফিফটি ছুঁয়ে ফেরেন মুশফিকও। শেষ পর্যন্ত ২১৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এরপর দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। সাড়ে চার করে রান রেটে ১৭৬ রান তোলে প্রোটিয়ারা। এরমধ্যে তাইজুল ৩টি ও মেহেদীর ২ উইকেটের সুবাদে ছয় ব্যাটারকে সাজঘরে ফেরায় টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

আপডেট সময় : ০৯:৩৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২