ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ৫৫০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসার কথা রয়েছে লঙ্কান জাতীয় ক্রিকেট দলের। তবে দেশটিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর করবে কিনা শ্রীলঙ্কা, এমন আলোচনা উঠছিলো বারবার। তবে প্রাথমিক স্কোয়াড ঘোষণার মাধ্যমে সেই আলোচনা থমকে দিলো দ্বীপরাষ্ট্রটি। এবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ঘোষিত এই স্কোয়াডে আছে একাধিক চমক।

লঙ্কানদের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ২১ সদস্য। যেখান থেকে সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে ১৮ জন ক্রিকেটার। সর্বশেষ সিরিজে স্কোয়াডে থাকা লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালাঙ্কা প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন। তবে চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে, শ্রীলঙ্কার ঘরোয়া চারদিনের টুর্নামেন্টে অসাধারণ ফর্মে থেকে সর্বোচ্চ রান করা কামিন্দু মেন্ডিসের জায়গা হয়নি প্রাথমিক স্কোয়াডে। এদিকে দলে ডাক পেয়েছেন রোশেন সিলভা ও ওশাদা ফার্নান্দো।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত থাকা সিরিজটির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকায়। ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটি ২৩ মে মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ শুরু হবে। সিরিজটি খেলতে শ্রীলঙ্কা ৮ মে বাংলাদেশে আসার কথা রয়েছে।

শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, লাকশিথা মুনাসিংহা ও সুমিন্দা লক্ষণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

আপডেট সময় : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২