ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কমতে পারে তাপমাত্রা: আগামী ৪৮ ঘণ্টায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ১৬২২২ নয়, এবারের এইচএসসির ফল জানা যাবে যে নম্বরে ঘরের মধ্যে বজ্রপাতে পাবনার সোনাপাতি বিলে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২ ডিভি লটারি নিয়ে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

মোশাররফ হোসেন রুবেলের পরিবারের পাশে থাকবে বিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২ ৪১৪৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনেক দিন ধরেই ব্রেন ক্যান্সারে ভুগছিলেন মোশাররফ হোসেন রুবেল। তিনি মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এমন অকাল প্রয়াণের পর রুবেলের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় দুই দিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন রুবেল। এরপর আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মঙ্গলবার (১৯ এপ্রিল) ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রুবেলের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘তার স্ত্রীর সাথে আমাদের যোগাযোগ আছে, বেশ কয়েক বছর ধরে বোর্ডের যোগাযোগ ছিল। তার ছেলেটা ছোট, সামনে ভবিষ্যৎ পড়ে আছে। কোনো ধরনের সমর্থন প্রয়োজন হলে আমরা প্রস্তুত। আমরা চাইব তার পরিবারকে সমর্থন দিতে। এটা আমাদের দায়িত্ব, এটা তাদের প্রাপ্য।’

শুধু বিসিবির তরফ থেকে নয়, ব্যক্তিগতভাবেও রুবেলের পরিবারের পাশে থাকতে চান বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান, ‘আমরা ব্যক্তিগতভাবে বলুন আর বোর্ড হিসেবে বলুন, ওর পরিবারের সাথে আছি। যত ধরনের সহায়তায় আমরা অবশ্যই থাকব।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমরা সবাই যে যার জায়গা থেকে সবসময় পাশে থাকব। যেকোনো প্রয়োজনে, যেকোনো দরকারে, যেকোনো সহযোগিতায় আমরা অবশ্যই পাশে থাকব।’

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে রুবেলের ব্রেনে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে ২০২০ সালে মাঠে ফেরার প্রস্তুতি নিলেও বছরের শেষ দিকে আবারও অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে টিকতে না পেরে পরপারে পাড়ি জমিয়েছেন রুবেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোশাররফ হোসেন রুবেলের পরিবারের পাশে থাকবে বিসিবি

আপডেট সময় : ১১:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২