ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ৭৬৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোলন টিউমারের নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘ফুটবল সম্রাট’ পেলে। অবশেষে তিনদিন হাসপাতালে কাটিয়ে ছাড়া পেয়েছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
চিকিৎসকরা জানিয়েছেন, পেলের শারীরিক অবস্থা ভালো ও স্থিতিশীল আছে।
শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে পেলেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তার বৃহদন্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে তার নিয়মিত কেমোথেরাপি চলছে।
গত ১৩ ফেব্রুয়ারি কেমোথেরাপির জন্য হাসপাতালে ভর্তি হন পেলে। এরপর তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসা শেষে গত ২৬ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।
ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমসে খেলাকালীন খুব কম চোট পাওয়া পেলেকে এই বয়সে এসে বেশ ভুগতে হচ্ছে। বছরের পর বছর ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পেলে

আপডেট সময় : ০৪:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২