ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩ কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

কবিরহাটে গাঁজা ও ইয়াবা বিক্রির সময় নারীসহ গ্রেফতার-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ৬২৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী কবিরহাটে গাঁজা ও ইয়াবা বিক্রয়কালে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে কবিরহাট থানা পুলিশ।

শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্রে জানা যায়, কবিরহাট থানার এসআই বিমল চন্দ্র দাস, সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত ১২মে (বৃহস্পতিবার) দিবাগত রাতে কবিরহাট থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ ঘটিকার সময় কবিরহাট থানাধীন চর আলগী বাজারের সিএনজি স্টেশনের পূর্ব পাশে ছায়েদুল হক এর ভাড়াটিয়া ঘরে উপস্থিত হইয়া স্থানীয় লোকজনের দেখানো মতে আসামী মাসুদুর রহমান মাসুদ এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর সামনের গোছা হইতে কালো পলিথিনে মোড়ানো ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মহিলা পুলিশ দ্বারা দেহ তল্লাশী করে আসামী নুর নাহার বেগম এর পরিহিত শাড়ির ডান পাশের কোমরে গোছা কালো পলিথিনে মোড়ানো ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট এবং আসামী দূর্লভের নেছা সুমি আক্তার এর ডান হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর রক্ষিত ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম (১নং কলোনী), ৯নং ওয়ার্ড এর ছিদ্দিক উল্যার ছেলে মাসুদুর রহমান মাসুদ (৩০), দক্ষিন জগদানন্দ গ্রামের আবু নাছেরের বাড়ীর আবু নাছের এর মেয়ে দূর্লভের নেছা সুমি আক্তার ও ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি গ্রামের নজির আহম্মদের বাড়ীর মৃত নজির আহম্মদ এর মেয়ে নুর নাহার বেগম (৩০)

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের বিত্তিতে পুলিশ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে গাঁজা ও ইয়াবা বিক্রির সময় নারীসহ গ্রেফতার-৩

আপডেট সময় : ১০:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২