সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
বেগমগঞ্জ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:৩১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ।
শুক্রবার বিকাল পৌনে তিনটার দিকে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে মিছিল বের করেন যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী। মিছিলটি বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকায় যায়।
এ সময় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। ভাঙচুর করা হয় জানালার দুটি থাই গ্লাস। পরে ব্যাংকের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন।
ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
















