ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

ভ্রাম্যমান আদালতের অভিযানে কবিরহাটে টিসিবির ডাল ও চিনি জব্দ, গ্রেপ্তার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২ ২৮২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের একটি দোকানে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পন্য উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে চাপরাশিরহাট বাজারের হোসেন এন্ড ব্রাদার্স মুদি দোকানে এ অভিযান পরিচালনা করেন কবিরহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ। এসময় সরকারি পন্য অবৈধভাবে মজুদ করার অপরাধে একজনকে আটক করা হয়।

আটককৃত আনোয়ার হোসেন চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের আরব আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টিসিবির পন্য অবৈধভাবে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে চাপরাশিরহাট বাজারের হোসেন এন্ড ব্রাদার্স মুদি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই দোকানে অবৈধভাবে মজুদ রাখা ২ বস্তা চিনি ও ৮ বস্তা মশুরের ডাল জব্দ করা হয়। পরে আটককৃত আনোয়ার হোসেনকে কবিরহাট থানায় সোপর্দ করা হয়।

কবিরহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ জানান, অভিযান চালিয়ে ওই দোকান থেকে নায্যমূল্যের বা টিসিবির মালামাল জব্দ করা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকও করা হয়। তাকে কবিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আটককৃত আনোয়ার হোসেনের বিষয়ে যাচাই-বাছাই করা হয়েছে। টিসিবির পন্যগুলো কোম্পানীগঞ্জ থেকে আনা হয়েছে, ডিলারও কোম্পানীগঞ্জের। এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে কথা বলে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ০১, তাং ০১.০৩.২০২২)। আসামীকে বিকালে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভ্রাম্যমান আদালতের অভিযানে কবিরহাটে টিসিবির ডাল ও চিনি জব্দ, গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৫:২৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২