ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কি’শোর নি/হত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

গাছের ঢাল কাটা নিয়ে ঝগড়া, প্রতিবেশী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

সেনবাগ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৭৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে আবুল কাশেম নামে (৬৫) এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে।

আরো পড়ুন: তাহজ্জত নামাজ পড়তে উঠে ছুরিকাঘাতে খুন হয় বৃদ্ধা নারী

বুধবার (৭ মে) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কেশারপাড় দক্ষিণ পাড়া ক্লাবঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম একই ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে।

আরো পড়ুন: এক বাহারের শূন্যতায় বিপণন ব্যাহত ঘটছে সংবাদপত্রের

পুলিশ ও নিহতের পরিবার জানান, কাশেমের তিন মেয়ে, সবাই বিবাহিত, কোন ছেলে নেই। তিনি স্ত্রী নিয়ে একা বসবাস করতেন। এ কারণে প্রতিবেশী সোলেমান মোল্লা বাড়ির হানিফ ও তার ভাইয়েরা কাশেমের সাথে গায়ের জোর দেখিয়ে চলত। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে কাশেমের বাড়ির আম গাছের ঢাল তার সীমানার বাহিরে গেছে বলে জানায় হানিফ। ওই সময় গাছের ঢালকাটা নিয়ে কাশেমের সাথে হানিফের কথা কাটাকাটি হয়। বুধবার সকাল পৌনে ৬টার দিকে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হয় কাশেম। তখন ঢাল কাটা নিয়ে বিরোধের জের ধরে হানিফসহ তার ভাই মিঠু, হোরণ ও টিটু কাশেমকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় পেলে যায়। একপর্যায়ে তার কান দিয়ে রক্ত বের হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরো পড়ুন: সুধারামে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ

বিষয়টি নিম্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছি। সকাল বেলা মারধর করছে। কোন ভাবে আহত হয়েছে, বয়স্ক মানুষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোসণা করে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

গাছের ঢাল কাটা নিয়ে ঝগড়া, প্রতিবেশী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫