ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিকেটার তাসকিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ২২৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়াঙ্গন:

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছিলেন, তাসকিন আহমেদ। তবে একমাত্র টেস্টে এই ইনফর্ম পেসারকে পাচ্ছে না দল। চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেছেন এই খেলোয়াড়।

মূলত সাইড স্ট্রেইনের কারণে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র ম্যাচে খেলতে পারবেন না এই ডানহাতি পেসার। এরপর কবে নাগাদ মাঠে ফিরতে পারেন সে সম্পর্কেও এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই চোটে পড়েছিলেন তিনি। এরপর দিন কয়েক পেরিয়ে গেলেও সেটা থেকে সেরে ওঠতে পারেননি। যে কারণে আজকে দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি এই পেসারকে।

এদিকে ইতোমধ্যেই আইরিশদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। উভয় সিরিজেই দলের সেরা পারফর্মারদের একজন ছিলেন তাসকিন। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করায় টি-টোয়েন্টিতে সিরিজ সেরার পুরস্কার ওঠেছিল তার হাতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিকেটার তাসকিন

আপডেট সময় : ০৯:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩